Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জ থেকে কুয়াকাটা, সিবিসি পরিবহনের যাত্রা শুরু

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুন ২০২২, ০৭:১৭ পিএম

রূপগঞ্জ থেকে কুয়াকাটা, সিবিসি পরিবহনের যাত্রা শুরু
Swapno

 

নিরাপদ ভ্রমণের প্রত্যাশা নিয়ে স্বপ্নের পদ্মা সেতু পারি দিয়ে কুয়াকাটা পৌঁছাতে সিবিসি পরিবহনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। রবিবার (২৬ জুন) বিকেল ৫ টায় সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডাচ্ বাংলা ব্যাংকের সামনে প্রিয়ম টাওয়ার কাউন্টার থেকে ফিতা কেটে পরিবহনের উদ্বোধন করা হয়েছে। গণপরিবহনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন, সিবিসি পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক শাহীন আল মামুন, তার ব্যক্তিগত সহকারী মো: সাদ্দাম হোসেন, নির্বাহী পরিচলক মো: সাখাওয়াত হোসেন মাসুদ, পরিচালক (মার্কেটিং) আবু শাকের, পরিচালক ইমরান শিশির। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক এম,এ শাহীন, আব্দুল কাইয়ুম, এসকে মাসুদ রানা ও নাসির উদ্দিনসহ প্রমুখ। 

 

এসময় পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক শাহীন আল মামুন বলেন, স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ ও শুভ উদ্বোধন হওয়ায় দক্ষিণ বঙ্গের যাত্রী ও পর্যটকদের নিরাপদ যাত্রা নিশ্চিত করার প্রত্যাশা নিয়ে সিবিসি পরিবহন যাত্রা শুরু করেছে। পরিবহনটি রূপগঞ্জের গাউছিয়া কাউন্টার থেকে ছেড়ে, সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড হয়ে মাওয়া ঘাট দিয়ে পদ্মা সেতু পারি দিয়ে ভাঙ্গা, বরিশাল, পটুয়াখালী ও কুয়াটাকা পর্যন্ত চলাচল করবে। উন্নত ও আধুনিক মানের এসি ও নন এসি এ পরিবহন যাত্রীসেবায় অনন্য ভূমিকা পালন করবে বলে তিনি আশা করেন।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন