Logo
Logo
×

নগরের বাইরে

জুয়া খেলায় বাধা দেয়ায় স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুন ২০২২, ০৮:২২ পিএম

জুয়া খেলায় বাধা দেয়ায় স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম
Swapno

 

আড়াইহাজারে জুয়া খেলা বাধা দেয়ায় স্বামী স্ত্রীসহ ৩ জনকে কুপিয়ে জখম করেছে এলাকার জুয়ারীরা। শনিবার (২৫ জুন) রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট ফাউসা গ্রামে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় তারা আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।  

 

রোববার (২৬ জুন) এ ব্যাপারে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জানা যায় যে, এই গ্রামের নুরল আমিন একই গ্রামে একটি পুকুর ভাড়া নিয়ে ৬বছর যাবৎ মৎস্য চাষ করছেন। ওই পুকুর পাড়ে এলাকার জুয়ারী রানাসহ ৫/৬জন এসে জুয়ার আড্ডা জমায়। তাদেরকে নিষেধ করলে তারা নুরুল আমিন ও তার পরিবারের লোকদের প্রাণ নাশের হুমকী দেয়।

 

ঘটনার সময় জুয়ারীরা পুকুর পাড়ে জুয়ার আসর জমায়। তাদেরকে নুরুল আমিনের ছেলে মোঃ রাসেল (২৮) বাধা দিলে তারা প্রথমে রাসেলকে মারধর করে। তাকে বাঁচাতে তার বাবা ও মা এগিয়ে আসলে নুরুল আমিন (৫৫) ও তার স্ত্রী নাছিমা বেগমকে (৪৫) কুপিয়ে এবং পিটিয়ে জখম করে। এ ব্যাপারে আহত নাছিমা বেগম বাদী হয়ে রানাসহ ৫ জনকে আসামি করে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।  আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন