Logo
Logo
×

নগরের বাইরে

সন্ত্রাসী বাহিনীর হামলায় রক্তাক্ত জখম ব্যবসায়ী

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৭ জুন ২০২২, ০৮:৩৫ পিএম

সন্ত্রাসী বাহিনীর হামলায় রক্তাক্ত জখম ব্যবসায়ী
Swapno

 

বন্দরের চৌরাপাড়া বিশিষ্ট ব্যবসায়ী মনির হোসেন এর পুত্র পিয়াস কে কুপিয়ে জক্ষম করে আকবর ও তার ভাতিজা কাজল বাহিনী। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ড চৌরাপাড়া কবি কাজী নজরুল ইসলাম স্কুলের পাশে বিশিষ্ট ব্যবসায়ী মনির হোসন এর পুত্র পিয়াসকে কুপিয়ে জখম করেন একই এলাকার আকবর ও তার ভাতিজা কাজল। 

 

২৫ জুন বিকেল ৫ টার সময় বিশিষ্ট ব্যবসায়ী মনির হোসেন এর ছেলে পিয়াস সুতার গাড়ি নিয়ে তার বাড়ির পাশে রাস্তায় গাড়িটি থামালে ও তার ভাতিজা কাজল সহ ১০-১৫ জন মিলে পিয়াস এর তুলার গাড়ি দেখে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। পরে এক পর্যায়ে পিয়াস দিতে অস্বীকৃতি জানালে পিয়াস ও তার ফুপাতো ভাই সুমনকে এলোপাথাড়ি কিলঘুষি দিয়ে জখম করে আকবর ও তার ভাতিজা কাজল।

 

পিয়াস জানায় ২৫ জুন বিকেল ৫ টার সময় সুতার ট্রাক নিয়ে প্রতিদিনের মতো আমি আমার বাড়ির পাশে নিয়ে আসি, সে সময় আসার সময় আকবর ও তার ভাতিজা কাজল এসে চাঁদা দাবি করে। যে এই রোডে কোন, গাড়ি চলতে হলে আমাদের কে টাকা দিতে হবে। পিয়াস জানায় আমি ব্যবসা করি সরকারকে ট্যাক্স দেই আপনাদের কেন টাকা দিবো । পরে পিয়াসের সাথে আকবর তর্কে জড়িয়ে পরে একপর্যায়ে হাতাহাতি ঘটনা ঘটে, পরে আকবরের ভাতিজা কাজল এসে চাকু দিয়ে হাতে কুপ দেয় তখন আমি আমার জীবন বাচাতে দৌড় দিয়ে জীবন রক্ষা করি। 

 

পরে আমার পিতা বিশিষ্ট ব্যবসায়ী মনির হোসেন বিষয়টি জেনে কাজলের দোকানে জিজ্ঞাসা করতে যায় তখন কাজল ক্ষিপ্ত হয়ে আমার পিতার সাথে থাকা ছোট ভাই ঋতৃককে মারার জন্য টানা হ্যাচরা করে পরে কাজলের দোকানে থাকা সিসি ফুটেজকে কাজে লাগিয়ে আমাদের উল্টো ফাঁসানোর চেষ্টা করে । পিয়াস আরো জানায় আমার সাথে থাকা ১ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় । পরে আমি এই বিষয়ে বন্দর থানা অভিযোগ করে আসি।এমই/জেসি 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন