ফতুল্লায় টাকা চুরির অভিযোগে বাড়ির কেয়ার টেকারের স্ত্রী গ্রেফতার
ফতুল্লা প্রতিনিধি
প্রকাশ: ২৭ জুন ২০২২, ০৯:১৮ পিএম
ফতুল্লার মাসদাইর এলাকায় বাড়ীর কেয়ার টেকার ও তার স্ত্রীর বিরুদ্ধে ১৫ লাখ ৫০ হাজার টাকা চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয়বাসীর সহায়তায় শনিবার(২৫ জুন) রাতে অভিযুক্ত কেয়ার টেকারের স্ত্রী জাহিদা বেগম(৩০) কে আটক করে পুলিশ।
তবে চুরি যাওয়া টাকা এবং মূল হোতা বাড়ীর কেয়াট টেকার আব্দুর রহিম শিপন(৩৫) কে গ্রেফতার করতে পুলিশ। এ ঘটনায় চুরি যাওয়া টাকার মালিক পশ্চিম মাসদাইরের প্রাইমারী স্কুল সংলগ্ন সরদার বাড়ীর নাসির উদ্দিন কন্ট্রাকটারের পুত্র রাজ্জাক (৪৪) বাদী হয়ে সুনামগঞ্জ জেলার ছাতক থানাট নরাই বাজারের আসাদ আলীর পুত্র নিজ বাড়ীর কেয়ার টেকার আব্দুর রহিম শিপন ও তার স্ত্রী কে আসামী করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন।
মামলায় উল্লেখ্য করা হয়,বাদীর অনুপস্থিতিতে চলতি মাসের ২৩ তারিখ দুপুর একটার দিকে অভিযুক্ত কেয়ার টেকার রহিম শিপন বাদীর স্ত্রীর নিকট গিয়ে বলে যে চতূর্থ তলার ফ্ল্যাটের চাবি বাদী দিতে বলেছে। বাদীর স্ত্রী তা বিশ্বাস করে চাবি প্রদান করে। চাবি নিয়ে ফ্ল্যাটের ভিতর প্রবেশ করে আলমারীর ভিতরে রাখা ১৫ লাখ ৫০ হাজার টাকা চুরি করে নিয়ে দ্রুত চাবি বুজিয়ে দিয়ে চলে যায়। বাদী বাসায় ফিরে এলে স্ত্রী বাদী কে প্রশ্ন করে চতূর্থ তলার চাবি কেনো নেওয়া হয়েছিলো।এমন প্রশ্নে বাদী চাবি নেওয়ার কথা অস্বীকার করে।
বিষয়টি সন্দেহ হলে সাথে সাথে চতূর্থ তলায় গিয়ে দেখে বাইরের তালা ঠিকই আছে কিন্ত ভিতরে আলমারী দরজা ভাঙ্গা। সাথে সাথে বাদী ছুটে যায় অভিযুক্ত কেয়ার টেকারের বাসায়। সেখানে গিয়ে দেখতে পায় অভিযুক্তদের ঘর তালাবদ্ধ। পরে শনিবার সন্ধ্যায় কেয়ার টেকারের স্ত্রী গোপনে তাদের বাসার মালপত্র নিয়ে অনত্র চলে যাবার সময় তাকে আটক করে থানা পুলিশে সোপর্দ করা হয়। তবে আটক করা সম্ভব হয়নি মূল হোতা আব্দুর রহিম শিপন কে। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক ইমানুর জানায়, চুরি যাওয়া টাকা উদ্ধার সহ মূলহোতা কেয়ারটেকার আব্দুর রহিম শিপন কে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।এমই/জেসি


