Logo
Logo
×

নগরের বাইরে

কুতুবপুরে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুন ২০২২, ০৯:৩৩ পিএম

কুতুবপুরে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত
Swapno

 

সদর উপজেলার কুতুবপুর এখন যেন অপরাধের সাম্রাজ্য পরিণত হয়েছে। প্রতিটা পাড়া মহল্লায় কিশোর গ্যাং সদস্যদের কারনে মাদক, ইভটিজিং, চাদাঁবাজি, ফিটিংবাজি সহ নানান অপরাধ সংগঠিত হয়েছে। এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই এলাকায় খুনের মতন ঘটনাও ঘটেছে। আর এই সকল অপরাধের কারনে এলাকার সাধারন মানুষ অতিষ্ঠ  হয়ে পরেছে। 

 

এ সকল অপরাধীরা বিভিন্ন সময় গ্রেফতার হলেও অতি দূরত জামিনে বের হয়ে আসছে আবারও সেই অপরাধের কার্যক্রম শুরু করে দেয়। এরই মধ্যে গত ২৫ জুন রাত ৮টার দিকে কুতুবপুব ইউনিয়নের শহীদনগর এলাকায় আজমের গ্যাসের দোকনের সামনে  রিপন নামে এক যুবক কে এলোপাতারি লোহার পাইপ ,হকিস্টিক দিয়ে পিটাতে থাকে এবং মাটিতে লুটিয়ে পড়ার পরেও মারতে থাকে কিশোর গ্যাংয়ের সদস্যরা পরবর্তীতে তার স্ত্রী বাচাঁতে আসলে সন্ত্রাসীরা তার স্ত্রীর চুলের মুঠি ধরে টেনে হিচরে শ্লীলহানীতা ঘটায়,এবং তার জিন্সের পকেটে থাকা ব্যবসায়ীক নগত ৩৪,৫৫০ টাকা আমার কাছ থেকে ছিনিয়ে নেয় কিশোর গ্যাংদের সদস্যরা। আর এই মারামারির দৃশ্য পাশে থাকা এক বিল্ডিং এর সিসিটিভি ক্যামেরা রেকর্ড হয়। ভিডিওতে দেখা যায় ব্যবসায়ী রিপনকে কয়েকদফা পিটানো হয়েছে।

 

পরবর্তীতে এলাকার আশেপাশের লোকজন এগিয়ে এসে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল নেওয়া হয় এবং সেখান থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে ফতুল্লা থানায় এসে ১নং বিবাদী সোহাগ পিতা মকবুল ২নং বিবাদী মিদুল ৩নং বিবাদী আদর ৪নং বিবাদী বিদ্যুৎ ৫ নং বিবাদী আনোয়ার সহ আরও অজ্ঞাত ৭-৮ জনের বিরুদ্ধে ভুক্তভোগী ব্যবসায়ী রিপন ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

 


এ বিষয়ে ভুক্তভোগী রিপন জানান, বেশ কিছুদিন যাবৎ বিবাদী ১ সোহাগ ও তার সহযোগীরা  যৌক্তিক ভাবে আমার কাছে টাকা দাবি করতে থাকে আর তাদের দাবিকৃত টাকা না দেওয়ার কারনে আমার উপর তারা হামলা চালায় আমি এখন আমার পরিবার নিয়ে ভয়ে আছি। তাই প্রশাসনের কাছে আমার চাওয়া এই সকল আসামীদের গ্রেফতার করা হোক।

 

এ বিষয়ে অভিযোগের তদন্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, অভিযোগ পাওয়ার সাথে সাথে আমার সাথে আরও ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই তবে ততক্ষনে আসামীরা পালিয়ে যায় আমরা আসামীদের গ্রেফতার করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন