Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠে চোরের মৃত্যু

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুন ২০২২, ০৯:৫৩ পিএম

রূপগঞ্জে ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠে চোরের মৃত্যু
Swapno

 

রূপগঞ্জে বৈদ্যুতের ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠে শাহ্ আলম (৩৫) নামে এক চোরের মৃত্যু হয়েছে। রবিবার (২৬ জুন) দিবাগত রাতের যেকোনো সময় উপজেলার তারাবো পৌরসভার মাশাবো বেড়িবাঁধ এলাকায় ঘটে ঘটনা। নিহত শাহ্ আলম হলেন, উপজেলার তারাবো পৌরসভার বরপা সুতালরা এলাকার মৃত মিছির আলীর ছেলে।

 

এ বিষয়ে রূপগঞ্জ থানার এসআই মিরাজ জানান, রবিবার ভোরে উপজেলার তারাবো পৌরসভার মাশাবো বেড়িবাঁধ এলাকার রাস্তার ঢালে অজ্ঞাত যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করা হয়। অজ্ঞাত যুবকের পরিচয় পাওয়া যায়। সে তারাবো পৌরসভার বরপা সুতালরা এলাকার বাসিন্দা শাহ্ আলম।

সে পেশা একজন চোর। বৈদ্যুতির ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠে রাস্তার ঢালে পড়ে ঘটনাস্থলে মারা যায়। লাশটি উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন