Logo
Logo
×

নগরের বাইরে

তোলারাম কলেজর ছাত্র ট্রেনে কাটা পড়ে নিহত

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৮ জুন ২০২২, ০৪:০৪ পিএম

তোলারাম কলেজর ছাত্র ট্রেনে কাটা পড়ে নিহত
Swapno

 


নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ট্রেনের নিচে কাটা পড়ে এক কলেজ শিক্ষার্থী নুর হোসেন নিহত হয়েছেন। 

 

মঙ্গলবার (২৮ জুন) সকাল ৯ টার দিকে ইসদাইর এলাকার  ফরিদা বিল্ডিং এর পেছনে এ ঘটনাটি ঘটে। নিহত নুর হোসেন নারায়ণগঞ্জ সরকারী তোলারাম কলেজের একাদশ শ্রেণির  ছাত্র। তার বাড়ি ফতুল্লার দাপা ইদ্রাকপুরে এলাকায়। 


প্রত্যক্ষদর্শীরা জানান,  নারায়ণগঞ্জগামী চলন্ত ট্রেনের দরজায় দাড়িয়ে ছিলো নিহত নুর হোসেন। ট্রেনটি  ইসদাইর এলাকার ফরিদা বিল্ডিং এর পিছন দিয়ে যাওয়ার সময় ট্রেন লাইনের পাশে থাকা একটি গাছের ঢালের সাথে নুর হোসেন বাড়ি খেয়ে নীচে পড়ে যায়। এ সময় তার দেহ ট্রেনের চাকায় খন্ড বিখন্ডিত হয়ে পড়ে ঘটনাস্থলেই সে মারা যায়।

 

নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) মোখলেস জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া)  হাসপাতালে প্রেরণ করা হয়েছে।এমই/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন