Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় কিশোরী অপহরণের অভিযোগে যুবক গ্রেফতার

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুন ২০২২, ০৬:০৭ পিএম

ফতুল্লায় কিশোরী অপহরণের অভিযোগে যুবক গ্রেফতার
Swapno

 

ফতুল্লায় ১৬ বছর বয়সী এক কিশোরীকে অপহরণের অভিযোগে নাঈম (২২) নামক এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে অপহৃত কিশোরীকে।  রোববার (২৬ জুন) রাতে অপহৃত কিশোরীকে উদ্ধার সহ অভিযুক্ত নাঈম কে গ্রেফতার করে পুলিশ। এর আগে শনিবার(২৫ জুন) অপহৃত কিশোরীর বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত মোঃ নাঈম খান(২২) মুন্সিগঞ্জ জেলার সদর থানার চিতলীয়া বাজারের হাই ইসলামের পুত্র।

 

মামলায় উল্লেখ্য করা হয়, বাদী এবং তার স্ত্রী গার্মেন্টেসে চাকুরী করে। তার মেয়ে বাসায় থাকতো। পড়ালেখা বা কোন চাকুরী করত না। বিগত ছয় মাস ধরে অভিযুক্ত নাঈম বাদীর বাড়ীর সামনে এসে মেয়েকে প্রেমের প্রস্তাব দেওয়া সহ উত্যক্ত করতো। কিন্ত তার মেয়ে বিষয়টি আমলে না নিয়ে তা প্রত্যাখান করে পরিবারের সদস্যদের অবগত করে। এক পর্যায়ে অভিযুক্ত নাঈম বাদীর কিশোরী মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে। চলতি মাসের ২১ তারিখ বেলা ১২ টার দিকে অভিযুক্ত নাঈম বাদীর মেয়েকে ফুসলাইয়া অজ্ঞাতনামা স্থানে নিয়ে যায়। 

 

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক পলাশ কান্তি জানান,মামলা হয়েছে। মামলার একমাত্র আসামী নাঈম কে রোববার রাতে গ্রেফতার সহ অপহৃত কিশোরী কে উদ্ধার করা হয়েছে।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন