Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে বিদ্যুৎস্পৃষ্ঠে বৃদ্ধের মৃত্যু

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুন ২০২২, ০৬:১৬ পিএম

বন্দরে বিদ্যুৎস্পৃষ্ঠে বৃদ্ধের মৃত্যু
Swapno

 

বন্দরে টিভির জেক লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে  পিয়ার মোহাম্মদ (৫৫) নামে এক দিনমজুর বৃদ্ধর করুণ মৃত্যু হয়েছে। ২৭ জুন সোমবার বেলা দেড়টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ২নং মাধব পাশা এলাকার ওহাব আলী মিয়ার ভাড়াটিয়া বাড়িতে ওই দুর্ঘটনাটি ঘটে। নিহত পিয়ার মোহাম্মদ একই এলাকার মৃত মুনছুর আলী মিয়ার ছেলে ও ৪ সন্তানের জনক বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। 

 

দুর্ঘটনার সংবাদ পেয়ে বন্দর থানার উপ-পরিদর্শক মফিজুল ইসলাম ও মদনগঞ্জ ফাঁড়ী উপ-পরিদর্শক আব্দুর রহমানসহ সঙ্গীয় র্ফোস দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 


এলাকাবাসী জানায়, দিনমজুর পিয়ার মোহাম্মদ সোমবার দুপুরে তার ভাড়াকৃত ঘরে টিভি দেখার জন্য জেক লাগাতে গিয়ে বিদুৎত স্পৃষ্ঠ হয়ে শরীরে বিভিন্ন স্থানে পুড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

 

এ ব্যাপারে বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা  গনমাধ্যমকে জানিয়েছে, দুর্ঘটনার সংবাদ পেয়ে সাথে সাথে বন্দর থানা ও মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।  এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।এমই/জেসি


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন