Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে কীটনাশক পান করে তরুণীর আত্মহত্যা

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুন ২০২২, ০৬:৪৬ পিএম

রূপগঞ্জে কীটনাশক পান করে তরুণীর আত্মহত্যা
Swapno

 

রূপগঞ্জে কীটনাশক পান করে মুনিয়া (২০) নামে এক  তরুণী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। সোমবার (২৭জুন) সকাল ৯টার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন খাপাড়া এলাকায় ঘটে এ ঘটনা। নিহত মুনিয়া হলেন, উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন খাপাড়া এলাকার কবির হোসেনের মেয়ে।

 

এ বিষয়ে রূপগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর (এস আই) কাজী মোঃ জাকির হোসেন বলেন, সোমবার সকালে আত্মহত্যার উদ্দেশ্যে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন খাপাড়া এলাকার কবির হোসেনের মেয়ে মুনিয়া কীটনাশক পান করলে পরিবারের লোকজন তাকে বাঁচাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বেলা সাড়ে ১১টার দিকে সে মারা যায়।

 

তবে কি কারণে কীটনাশক খেয়ে তরুণী আত্মহত্যা করেছে তা জানেন না বলে দাবি করেন তার পরিবার। নিহত তরুণীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর ভিক্টোরিয়া হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে রূপগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন