সোনারগাঁয়ে সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ডাকাত সর্দার চাপাতি ফারুক (৩০) গ্রেফতার। রোববার দিবাগত রাতে মোগরাপাড়া চৌরাস্তা এলাকার নতুন বাজার সংলগ্ন ট্রাক স্টান্ড হতে তাকে গ্রেফতার করা হয়।
সোনারগাঁ থানা পুলিশের এস আই মাসুদ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ হাফিজুর রহমান পিপিএম স্যার এর নির্দেশে ও আমার নেতৃত্বে একটি অভিযানিক দল উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকার নতুন বাজার সংলগ্ন ট্রাক স্ট্যান্ড হতে ডাকাত সর্দার চাপাতি ফারুক কে ৫৫ পিছ ইয়াবাসহ গ্রেফতার করি।
গ্রেফতারকৃত চাপাতি ফারুক পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দী এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে,তার নামে সোনারগাঁ থানায় একাধিক মামলা রয়েছে।এমই/জেসি


