Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত-১

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুন ২০২২, ০৬:২৩ পিএম

ফতুল্লায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত-১
Swapno

 

ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে ফতুল্লার শৈলকুড়া এলাকায় ট্রাক ও ইজিবাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ইজিবাইক চালক নাসির উদ্দিন ঘটনাস্থলেই মারা যায়। এসময় ইজিবাইকে থাকা অপর একজন গুরুতর আহত হয়। তার নাম পরিচয় পাওয়া যায়নি।

 

ঘটনাটি ঘটেছে বুধবার(২৯ জুন) বেলা সাড়ে ১২ টায় ফতুল্লার দাপা ইদ্রাকপুরস্থ শৈলকুড়া এলাকায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাক সহ ট্রাকটির চালকসোহেল রানাকে আটক করে থানায় নিয়ে আসে।

 

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই ইমানুর রহমান বলেন, নিহত ইজিবাইক চালক নাসির উদ্দিন (৪২) বরিশাল জেলার আমতলী থানার সাকারিয়া গ্রামের জালাল হাওলাদারের ছেলে। সে ফতুল্লার মুসলিমনগর এলাকায় থেকে বেটারী চালিত ইজিবাইক চালাত। ফতুল্লা থেকে পাগলা যাওয়ার পথে একটি দ্রুতগামী ট্রাক সামনে থেকে ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালকের মৃত্যু হয়। আরেকজন যাত্রী আহত হলেও তার পরিচয় পাওয়া যায়নি। এবিষয়ে মামলা হয়েছে।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন