জম্মনিবন্ধনে ৫০ টাকার বদলে ৫০০ টাকা নেওয়ার অভিযোগ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ৩০ জুন ২০২২, ০৭:৫৬ পিএম
নারায়ণগঞ্জ সদর উপজেলা গোগনগর ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধন সনদ ফি ৫০ টাকার স্থানে ৫০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে চেয়ারম্যান ফজর আলী বিরুদ্ধে। গোগনগর ইউনিয়ন পরিষদ জম্মনিবন্ধন এর টাকা বেশি নেওয়া হচ্ছে এমন অভিযোগ পেয়ে সরেজমিনে গিয়ে তার প্রমান মিলে ও পরিষদের সচিব আব্দুল রব তা স্বীকার করেন।
এ বিষয়ে গোগনগর ইউনিয়ন পরিষদ সচিব আব্দুল রব বলেন, সরকারি নিয়ম ৫০ টাকা আমাদের গোগনগরে নেওয়া হচ্ছে তার থেকে বেশি কারন আমাদের এখানে দুইজন কম্পিউটার অপারেটর রয়েছে তাদের বেতন এখান থেকে দেওয়া হয়। চেয়ারম্যান বলছে আমি কই থেকে দিমু তাই জম্মনিবন্ধন এর জন্য বেশি টাকা নেওয়া হয়। বাকিটা আপনারা চেয়ারম্যান ফজর আলী সাথে কথা বলেন।
এক ভুক্তভোগীদের সাথে কথা হলে তিনি জানান, সরকারি ফি হলো ৫০ টাকা কিন্তু ফজর আলী চেয়ারম্যান নিচ্ছে ৫০০টাকা তার নিজ ব্যাংক একাউন্টে এটা কি সরকারি নিয়ম আছে নাকি সব জায়গাতে ৫০ টাকা করে জম্মনিবন্ধন ফি। সরকারি নিয়মের তোয়াক্কা না করে তিনি নানা অজুহাতে অতিরিক্ত টাকা আদায় করে পকেটে ভরেন।
গোগনগর ইউনিয়ন পরিষদ এক মেম্বার নাম প্রকাশে অনিচ্ছা প্রকাশ করে বলেন, আমাদের গোগনগরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজর আলীর নির্দেশে সচিব ও কম্পিউটার অপারেটরা মিলে ৫০ টাকার বদলে ৫০০করে টাকা নিচ্ছে জম্মনিবন্ধন করার জন্য যা সম্পূর্ণ বেআইনি। তাতে সাধারন মানুষকে ঠকানো হচ্ছে বলে আমি মনে করি।
এবিষয়ে গোগনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজর আলী বলেন, আমার পরিষদে ৫০টাকা না ২০০ মতো টাকা নেওয়া হয়। কারন যে করে দেয় তাকে ১০০ টাকা দিতে হয়। ৫০০ টাকার বিষয়ে বললে তিনি বলেন আপনার যদি কিছু বলার থাকে তাহলে আমার অফিসে এসে কথা বলেন। আমি আপনার সাথে এতো কথা কেন বলবো। নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার রিফাত ফেরদৌস এর সাথে ফোনে যোগাযোগ করলে কার ফোনটি বন্ধ পাওয়া যায়।এসএম/জেসি


