Logo
Logo
×

নগরের বাইরে

আম গাছে অটো চালকের ঝুলন্ত লাশ

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুন ২০২২, ০৮:৩১ পিএম

আম গাছে অটো চালকের ঝুলন্ত লাশ
Swapno

এক অটো চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে আড়াইহাজার থানা পুলিশ। বুধবার (২৯ জুন) সকাল ১০টায় উপজেলার বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী চালকচর এলাকায় একটি আম গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ। নিহত অটো চালকের নাম, মোশাররফ হোসেন (২৮)। সে আড়াইহাজার উপজেলার বিশনন্দি ইউনিয়নের চলারচক গ্রামের মৃত মালেকের ছেলে। 

 

স্থানীয় সুত্রে জানা গেছে, নিহত মোশারফ হোসেন পারিবারিক কলহের জের ধরে মঙ্গলবার গভীর রাতের কোন এক সময় বাড়ি থেকে এক কিলোমিটার দুরে একটি আম গাছের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সকালে গ্রামবাসী ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে। নিহত মোশাররফ এক সন্তানের জনক।

 

 আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রির্পোট আসলে বলা যাবে হত্যা না আত্মহত্যা। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।এসএম/জেসি 

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন