Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ের জিকে শামীমের বিরুদ্ধে আরও ৫জনের সাক্ষ্যগ্রহণ

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুন ২০২২, ০৯:০৯ পিএম

সোনারগাঁয়ের জিকে শামীমের বিরুদ্ধে আরও ৫জনের সাক্ষ্যগ্রহণ
Swapno

 

অর্থপাচার মামলায় সোনারাগাঁয়ের এসএম গোলাম কিবরিয়া ওরফে জিকে শামীমসহ আটজনের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিয়েছেন আরও পাঁচজন। বুধবার (২৯ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে তারা সাক্ষ্য দেন। এ নিয়ে মামলায় ১৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো। আদালতে যে পাঁচজন সাক্ষ্য দিয়েছেন তারা হলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মহসিন হোসাইনী, গুলশান থানার উপ-পরিদর্শক (এএসআই) বুলবুল হক আনাছ, বাগেরহাট সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তারক চন্দ্র দাস, কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থানার উপ-পরিদর্শক (এএসআই) নুরে আলম ও চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার কনস্টেবল মিনহাজুল আবেদীন।

 

সাক্ষ্যগ্রহণের সময় কারাগার থেকে আসামিদের আদালতে হাজির করা হয়। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ১৮ জুলাই দিন ধার্য করেছেন আদালত। অর্থপাচার মামলায় জিকে শামীম ছাড়া অন্য আসামিরা হলেন দেলোয়ার হোসেন, মুরাদ হোসেন, মো. জাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, জামাল হোসেন, সামসাদ হোসেন ও আমিনুল ইসলাম। 

 

উল্লেখ্য, ২০২০ সালের ৪ আগস্ট সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার ইকোনমিক ক্রাইম স্কোয়াড আবু সাঈদ আটজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় মোট ২৬ জনকে সাক্ষী করা হয়। এরপর একই বছরের ১০ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। ২০১৯ সালের ২১ সেপ্টেম্বর র‌্যাব-১ এর নায়েব সুবেদার মিজানুর রহমান বাদী হয়ে গুলশান থানায় আসামিদের বিরুদ্ধে অর্থপাচার প্রতিরোধ আইনে মামলাটি করেন। ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর রাজধানীর নিকেতনে শামীমের বাড়ি ও অফিসে র‌্যাব অভিযান চালিয়ে আটটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি, ১৬৫ কোটি টাকার এফডিআর এবং নগদ প্রায় এক কোটি ৮১ লাখ টাকা, বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা এবং মদ জব্দ করে।এমই/জেসি


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন