Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে ডিবির অভিযানে নারী আটক, ইয়াবা উদ্ধার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ৩০ জুন ২০২২, ০৯:১৬ পিএম

বন্দরে ডিবির অভিযানে নারী আটক, ইয়াবা উদ্ধার
Swapno

 

বন্দরে এক নারীকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তাদের দাবি আটককৃত নারী মাদক ব্যবসায়ী। বুধবার (২৯ জুন) দুপুর দেড় টায় বন্দর উপজেলার বাবুপাড়া এলাকা থেকে আটক করা হয়। 

 

এ সময় তার কাছ  থেকে ৫০পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানায় পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আটককৃত নারীর নাম, রিনা (৩২)। সে বন্দর উপজেলার সোনাকান্দা এলাকার নুরু মিয়ারি স্ত্রী। পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) এক বিজ্ঞপ্তিতে জানান, নারায়ণগঞ্জ ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে এক নারী মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবাসহ আটক হয়েছে। 

 

ডিবি'র রূপগঞ্জ জোনের অফিসার ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী রিনাকে বুধবার দুপুরে তার ভাড়া বাসার সামনে ইয়াবা বিক্রি করার সময় হাতেনাতে আটক করে।  ঘটনায় বন্দর থানায় মামলা রুজু করা হয়েছে। আসামিকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য যাচাই করে জড়িত অন্যরা আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন