Logo
Logo
×

নগরের বাইরে

পিএসআরএম কারখানায় চুল্লি বিস্ফোরণ আহত-১২

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০১ জুলাই ২০২২, ০৭:৪৭ পিএম

পিএসআরএম কারখানায় চুল্লি বিস্ফোরণ আহত-১২
Swapno


নারায়ণগঞ্জের রূপগঞ্জে পিএসআরএম কারখানার চুল্লি বিস্ফোরিত হয়েছে। বৃহস্পতিবার (৩০জুন) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার তারাব পৌরসভার আড়িয়াব এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ১২ শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

 

পুলিশ ও কারখানাসূত্রে জানা যায়, উপজেলার তারাব পৌরসভার আড়িয়াব এলাকার প্রিমিয়ার স্টীল-রি-রোলিং মিলস নামে একটি রড তৈরির কারখানায় হঠাৎ চুল্লি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কর্মরত ১২জন শ্রমিক আহত হয়েছে। আহত রিফাত,সুমন, সাদ্দাম,তরিকুল,হƒদয়,কাশেম,মাসুদ রানাসহ ১১জনকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে। একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। 

 

এ বিষয়ে পিএসআরএম কারখানার সহকারী ম্যানেজার মাসুদ জানান, চুল্লিতে বিদ্যুৎ এবং পানির সমন্বয়ের ব্যাঘাতে এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে চুল্লিটি বিস্ফোরিত হয়ে উপড়ের দিকে উঠায় তেমন ক্ষয়-ক্ষতি হয়নি। এতে অল্প কিছু দগ্ধ হয়ে ১২জন আহত হলেও ১১জনকে প্রাথমিক চিকিৎসা শেষে কারখানায় চলে এসেছে ১জন ঢাকা মেডিকেলে রয়েছে। 

 

এ বিষয়ে রূপগঞ্জ থানার সহকারী পুলিশ পরিদর্শক আক্তার শাওন বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে যাই। এ ঘটনায় ১২জন আহত হয়েছে। ১১জন প্রাথমিক চিকিৎিসা শেষে চলে এসেছে একজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন