Logo
Logo
×

নগরের বাইরে

এলাকাবাসীর তোপের মুখে জাকির চেয়ারম্যান ভাঙা হচ্ছে টানেল স্লোপ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০১ জুলাই ২০২২, ১০:০৯ পিএম

এলাকাবাসীর তোপের মুখে জাকির চেয়ারম্যান ভাঙা হচ্ছে টানেল স্লোপ
Swapno

 

বাংলায় একটা প্রবাদ আছে ‘জোর যার মুল্লুক তার’। তবে সব জায়গায় তো জোর চলে না তা হারে হারে টের পাইছেন বহু বিতর্কিত কর্মকাণ্ডের হোতা নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন আলীরটেক ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন। নিজের ক্ষমতার অপব্যবহার করে রাস্তা দখলে করে বাড়িতে গাড়ি পার্কিং-এর টানেল স্লোপ নির্মাণ। 

 

অবশেষে এলাকাবাসীর তোপের মুখে পড়ে বেআইনি ভাবে নির্মাণ রাস্তা টানেল স্লোপ ভেঙ্গে ফেলতে বাধ্য হয়েছে চেয়ারম্যান জাকির। বৃহস্পতিবার সরজমিনে ফতুল্লার কাশিপুর ফরাজিকান্দা এলাকায় গিয়ে দেখা যায় বেআইনি ভাবে নির্মাণ রাস্তা টানেল স্লোপ ভেঙ্গে ফেলছে কর্মগত শ্রমিকেরা। 

 

শ্রমিকদের সাথে কথা বললে তারা জানান, এই বাড়িটির মালিক চেয়ারম্যান জাকির। তিনদিন আগে আমরা বাড়ির সামনে রাস্তা টানেল স্লোপ নির্মাণ করে । টানেল স্লোপ রাস্তার প্রায় পাঁচ ফুট জায়গা চলে যায়। এতে করে এলাকাবাসী আপত্তি জানান। আমরাও বিষয়টি চেয়ারম্যান সাহেবকে জানালে তিনি এসে দেখেন এবং তা ভেঙে দিতে বলেন। অবশেষে আমরা অতিরিক্ত নির্মাণ ঢালাই ভেঙে দিতাছি। এলাকাবাসী কথা বলে জানা যায়, ফরাজিকান্দা এলাকায় আলীরটেকের চেয়ারম্যান জাকির ১০ তলা ভবন নির্মানের কাজ করছেন। রাজউকের নিয়ম অনুসারে বাড়ি নির্মাণে আড়াই থেকে তিন ফিট সর্বদিকে ছাড়ার কথা থাকলেও কিঞ্চিত পরিমান জায়গা ছাড়া হয়নি এই বিল্ডিং নির্মানের ক্ষেত্রে। বাড়ির নীচে গাড়ি পাকিং এর ব্যবস্থা করা হয়েছে।  

 

জাকির চেয়ারম্যানের বাড়িতে গাড়ি ঢোকার জন্য জনসাধারণের চলাচলের রাস্তার ৮ ফিট হতে ৩ ফিট দখল করে উঁচু করে টানেল স্লোপ তৈরি করছেন। এতে এখানে কোন প্রাইভেট কার এবং বড় গাড়ি ডুকতে পারে না। রিক্সা, অটো, সিএনজি, ২ টা পাস হতে কষ্ট হয়। অনেক সময় রিকশা উল্টে পড়ে মানুষ আহতের ঘটনাও ঘটে। এ নিয়ে এলাকাবাসী আপত্তি জানানো হলো অবশেষে ভাঙতে বাধ্য হয় চেয়ারম্যান এবং এ ভূলের জন্য এলাকাবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন। 

 

এ বিষয়ে জাকির চেয়ারম্যানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে কাশিপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড ইউপি সদস্য হাবিবুর রহমান হাবিব বলেন, এটা জনগণের রাস্তা। আমার ওয়ার্ডের জনগণের চলাচলের রাস্তা দখল করে গাড়ি পার্কিংয়ের টানেল তৈরি করবে এটা হতে দেয়া যায় না। তিনি একজন জনপ্রতিনিধি হয়ে কিভাবে মানুষের রাস্তা দখল করে আমার বুঝে আসেনা। তিনি আরও বলেন, এলাকাবাসী আপত্তি জানালে অবশেষে অতিরিক্ত নির্মাণ রাস্তা টানেল স্লোপ ভেঙ্গে ফেলা হচ্ছে।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন