Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারের শীর্ষ মাদক বিক্রেতা সোহেলের সহযোগী গ্রেফতার

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ০২ জুলাই ২০২২, ১২:১৬ এএম

আড়াইহাজারের শীর্ষ মাদক বিক্রেতা সোহেলের সহযোগী গ্রেফতার
Swapno

আড়াইহাজারে পুলিশের তালিকাভূক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী ও স্থানীয় ইউপি সদস্য সোহেলের সহযোগি শাহাদাৎ হোসেনকে ৩ কেজি গাজাসহ গ্রেফতার করেছে পুলিশের এপিবিএন শাখা ।

 

বৃহস্পতিবার (৩০ জুন) এ ঘটনায় তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আড়াইহাজার থানায় মামলা করেছেন। দুপুরে তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাত ১০টার দিকে ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শাহাদাৎ ওই এলাকার মতিউর রহমানের ছেলে। পুলিশ জানায়, জব্দকৃত গাঁজার বাজার মূল্য নব্বই হাজার টাকা। শীর্ষ মাদক বিক্রিতা হয়েও সোহেল প্রকাশ্যে ঘুরে বেড়ায়। তাকে গ্রেফতারের দাবী এলাকাবাসীর।

 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার জানান, আসামি স্বীকার করেছে তারা পেশাদার মাদক ব্যবসায়ী। সে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্যে তার স্ত্রী শাহীনুর বেগমকে নিয়ে দীর্ঘদিন যাবৎ আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নিষিদ্ধ মাদকদ্রব্য (গাঁজা) দেশের বিভিন্ন জেলায় বিক্রয় ও সরবরাহ করে আসছিল। সে এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেলের সহযোগি বলে সে জানায়।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন