Logo
Logo
×

নগরের বাইরে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হেলপার নিহত

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০২ জুলাই ২০২২, ০৪:৩৩ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হেলপার নিহত
Swapno

 


সোনারগাঁয়ে মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হেলপার মো. শান্ত (১৯) মারা গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (২ জুলাই) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর চাঁদমহল সিনেমা হলের সামনে। এ ঘটনায় ট্রাক চালক মো. রুবেল (২৫) আহত হয়েছেন  মো. শান্ত ঝিনাইদহের কালিগঞ্জের মৃত মহব্বত আলীর ছেলে।

 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাঁদমহল সিনেমা হলের সামনে মালবাহী একটি ট্রাক বেপরোয়া গতিতে চালানো অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি দোকানে ঢুকে পড়ে। এসময় গাড়ির চালক আহত হলে তাকে হাসপাতালে পাঠানো হয় আর হেলপার ঘটনাস্থলেই মারা যান।

 

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নবীর হোসেন জানান, গাড়িটি থানা হেফাজতে আনা হয়েছে এবং এ ঘটনায় একটি মামলা হয়েছে।এন.এইচ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন