Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে যুবকের আত্মহত্যা

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০২ জুলাই ২০২২, ০৬:৪২ পিএম

রূপগঞ্জে যুবকের  আত্মহত্যা
Swapno

রূপগঞ্জে গলায় ফাঁস দিয়ে মোহাম্মদ জাহেদ আলী (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (৩০ জুন) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার ৯ নং ওয়ার্ড হাটাবো পূর্বপাড়া এলাকায় ঘটে এ ঘটনা। নিহত মোহাম্মদ জাহেদ আলী হলেন, উপজেলার কাঞ্চন পৌরসভার ৯ নং ওয়ার্ড হাটাবো পূর্বপাড়া এলাকার রুস্তম আলীর ছেলে।

 

নিহতের স্বজনদের বরাদ দিয়ে ভোলাবো তদন্ত কেন্দ্রের এ এস আই মোঃ লতিফ জানান, বৃহস্পতিবার রাতে কাঞ্চন পৌরসভার হাটাবো পূর্বপাড়া এলাকার রুস্তম আলীর ছেলে মোহাম্মদ জাহেদ আলী নিজ ঘরের আড়ের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে। তবে ময়না তদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তিনি আরও জানান, তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। আত্মহত্যার রহস্য খুঁজে পাওয়া যায়নি। এ বিষয়ে রূপগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।এসএম/জেসি 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন