Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে মা-ছেলেকে গলা কেটে হত্যা

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুলাই ২০২২, ১১:২০ এএম

আড়াইহাজারে মা-ছেলেকে গলা কেটে হত্যা
Swapno

আড়াইহাজারে মা-ছেলেকে গলা কেটে খুন করেছে দুর্বৃত্তরা।

 

রোববার (৩ জুলাই) সকালে আড়াইহাজারের উজান গোবিন্দপুর এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

 

নিহতরা হলেন, উজান গোবিন্দপুর এলাকার মৃত আওয়াল নবীর স্ত্রী রাজিয়া সুলতানা কাকলী (৪২) ও তার ছেলে তালহা (৮)।

 

স্থানীয়রা জানান, চার বছর আগে স্বামী মারা যাবার পর ঘরে মা-ছেলে একাই বসবাস করতো। অজ্ঞাত লোকজন রাতের যে কোনো সময় মা-ছেলেকে গলাকেটে হত্যা করে। সকালে ঘরের দরজা খোলা থাকায় আশপাশের মানুষ গিয়ে তাদের মরদেহ পড়ে থাকতে দেখে। পরে পুলিশে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে।

 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, খুব ভোবরই খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিগতদের লাশ মর্গে পাঠানোর ব্যবস্তা করেছি । পুলিশ এ বিষয়ে জোড়ালো তদন্ত চালাচ্ছে । এই মুহূর্তে বলা যাচ্ছে না এই হত্যাকান্ডের প্রকৃত কারণ ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন