Logo
Logo
×

নগরের বাইরে

নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকলো ট্রাক, হেলপারের মৃত্যু

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুলাই ২০২২, ০৯:৪১ পিএম

নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকলো ট্রাক, হেলপারের মৃত্যু
Swapno

সোনারগাঁয়ে মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে হেলপারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাক চালক মো. রুবেল (২৫) আহত হয়েছেন। শনিবার (২ জুলাই) ভোরে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর চাঁদমহল সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে। নিহত মো. শান্ত (১৯) ঝিনাইদহের কালিগঞ্জের মৃত মহব্বত আলীর ছেলে। 

 

পুলিশসূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে চাঁদমহল সিনেমা হলের সামনে মালবাহী একটি ট্রাক বেপরোয়া গতিতে চালানো অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে এসএসর একটি দোকানে ঢুকে পড়ে। এসময় গাড়ির চালক আহত হলে তাকে হাসপাতালে প্রেরণ করা হয় এবং হেলপার গুরুতর জখম প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান। 

 

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নবীর হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। গাড়িটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এসএম/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন