Logo
Logo
×

নগরের বাইরে

তোলারাম কলেজের ছাত্র নূর হোসেনের রুহের আত্মার মাগফেরাত কামনা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৩ জুলাই ২০২২, ১১:০৮ পিএম

তোলারাম কলেজের ছাত্র নূর হোসেনের রুহের আত্মার মাগফেরাত কামনা
Swapno

নারায়ণগঞ্জে ট্রেনে কাটা পড়ে ফতুল্লার কৃতি সন্তান নিহত তোলারাম কলেজের ছাত্র নুর হোসেন রুহের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ফতুল্লার দাপা ইদ্রাকপুর শেষ মাঈনউদ্দিন জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

এ সময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমেদ পলাশ। এছাড়া আরো উপস্থিত ছিলেন, পাগলা শাখার সাধারণ সম্পাদক জজ মিয়া, সাংগঠনিক সম্পাদক বশির আহম্মেদ, কোষাদক্ষ্য ইমরান হোসেন সুরুন, সমাজ কল্যাণ সম্পাদক হারুনুর অর রশীদ, সদস্য মোঃ বাবুল, ফতুল্লা ইউনিয়ন পরিষদের মেম্বার জাকির প্রধান, 

 

দাপা ইদ্রাক পুর ট্রাকচালক ট্রান্সপোর্ট কমিটির সভাপতি আব্দুল রাজ্জাক টিক্ক, অর্থ সম্পাদক জিয়া, ফতুল্লা থানা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হাওলাদার, প্রচার সম্পাদক লিটন সিকদার সহ এলাকার গণ্যমান্য মুরুব্বিগণ। দোয়া পরিচালনা করেন মুফতি মাহমুদুল হাসান হানাফী ইমাম ও খতিব জাপা ইদ্রাকপুর জামে মসজিদ। 

 

উল্লেখ্য, গত (২৮ জুন) মঙ্গলবার সকাল পৌনে দশটার দিকে সরকারি তোলারাম কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র নূর হোসেন কলেজে যাবার পথে পা পিছলে ট্রেন থেকে পড়ে নিহত হয়। নিহত নূর হোসেন ফতুল্লার দাপা ইদ্রাকপুর শৈলকুড়া এলাকার মো. রাজু হোসেনের ছেলে।এসএম/জেসি 

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন