Logo
Logo
×

নগরের বাইরে

ভোজ্য তেলের দাম বেশি রাখায় জরিমানা

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুলাই ২০২২, ০৭:৪৩ পিএম

ভোজ্য তেলের দাম বেশি রাখায় জরিমানা
Swapno

ভোজ্য তেলের দাম বেশি রাখায় সিদ্ধিরগঞ্জে রানা স্টোর ও হাজী রমিজ উদ্দিন স্টোর নামে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (৩ জুলাই) দুপুরে আদমজী সোনামিয়া বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানে আরো উপস্থিত ছিলেন কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধি, জেলা ক্লাবের প্রতিনিধি এবং সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি টিম। এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় নির্দেশনায় সিদ্ধিরগঞ্জের আদমজী সোনামিয়া মার্কেট এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং করা হয়েছে। 

 

তিনি জানান, ভোজ্য তেলের দাম বেশি রাখার অপরাধে রানা স্টোরকে ২ হাজার টাকা এবং হাজী রমিজ উদ্দিন স্টোরকে ২ দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। উল্লেখ্য, বাণিজ্য মন্ত্রণালয় গত ২৭ জুন থেকে সয়াবিন তেলের ক্ষেত্রে ১ লিটার খোলা তেলের মূল্য ১৮০ টাকা, ১ লিটার বোতলজাত তেল ১৯৯ টাকা এবং ৫ লিটার বোতলজাত তেলের মূল্য ৯৮০ টাকা নির্ধারণ করেছে।এসএম/জেসি 

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন