Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ গ্রেপ্তার ৫

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুলাই ২০২২, ০৮:০৩ পিএম

রূপগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ গ্রেপ্তার ৫
Swapno

রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদী এলাকার সানলাইট সিনেমা হলের পার্শ্ববর্তী বাছিরের বাড়ি থেকে ৩৭ বোতল ফেনসিডিল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি ভর্তি বিদেশী পিস্তলসহ ৫ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১। 

 

গ্রেফতারকৃতরা হচ্ছে কাঞ্চন পৌরসভার কেন্দুয়ারটেক এলাকার আলী আহমেদ সিকদারের ছেলে টিপু সিকদার (৪৯), তারৈল গ্রামের আব্দুস সামাদের ছেলে আয়নাল হক (৩৮), সিরাজুল হকের ছেলে নাজমুল হক (৪৭), কাঞ্চনপূর্ব পাড়া গ্রামের সুলতান মিয়ার ছেলে মোস্তফা মিয়া (৩৭) ও পূর্ব কালাদী গ্রামের আব্দুর রহিমের ছেলে মাসুম মিয়া (৩৭) ।

 

এ ব্যাপারে র‌্যাব- ১ এর পূর্বাচল ক্যাম্প ওয়ারেন্ট অফিসার ডিএডি কামাল হোসেন বাদী হয়ে মাদক দ্রব নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে পাঁচ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। তাদেরকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।উল্লেখ্য, গত কয়েকবছর আগে সন্ত্রাসী টিপু শিকদারের বড় ভাই খলিল শিকদারকে অস্ত্রসহ গ্রেফতার করে।এসএম/ জেসি 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন