Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে গাঁজাসহ দুই যুবক আটক

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুলাই ২০২২, ০৯:০০ পিএম

বন্দরে গাঁজাসহ দুই যুবক আটক
Swapno

 

মহাসড়কে ২ ব্যাক্তিকে আটক করেছে র‌্যাব-১১। তাদের দাবী আটককৃতরা মাদক ব্যবসায়ী। শনিবার (২ জুলাই) বন্দর উপজেলার মদনপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়। 

 

এ সময় তাদের কাছ থেকে ৬০ কেজি গাঁজা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১ পিকআপ উদ্ধার করা হয় বলে জানায় র‌্যাব। আটককৃতরা হলো, ফেনীর মটবী ১১নং ওয়ার্ড এলাকার কবির আহম্মেদের ছেলে মো. জহির (৩২) ও কুমিল্লা বুড়িচং মাদবপুর এলাকার মৃত আব্দুল বারেক মিয়ার ছেলে মো. আব্দুল আহমেদ আকাশ (৩৭)। 

 

র‌্যাব-১১ উপ-পরিচালক (স্কোয়াড্রন লীডার) এ কে এম মুনিরুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শনিবার র‌্যাবের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বন্দর উপজেলার মদনপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে রাস্তার উপর একটি পিকআপের মাধ্যমে কতিপয় মাদক ব্যবসায়ী গাঁজা নিয়ে অবস্থান করছে। সংবাদ প্রাপ্তির পর ওই স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আসামীদের বিরুদ্ধে বন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।এমই/জেসি


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন