Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত 

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুলাই ২০২২, ০৯:৩৯ পিএম

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত 
Swapno

 


সিদ্ধিরগঞ্জে সড়ক দূর্ঘটনায় আলমাছ বেপারি (৪০) নামে নাটোরের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় নিহতের ভগ্নিপতি ভুট্টো (৫০) ও আহত হয়েছেন।

 

সোমবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ফতুল্লার ভুইগড় গরুর হাট থেকে সাজিদ নামে এক ব্যাক্তিসহ আলমাছ ও ভুট্টো মটর সাইকেলে করে সিদ্ধিরগঞ্জে হাটের উদ্দ্যেশ্যে রওনা দেন। পথিমধ্যে সিদ্ধিরগঞ্জের আদমজী-শিমরাইল সড়কে আশরাফ আলী ফিলিং স্টেশনের সামনে একটি পিক-আপ (ঢাকা মেট্টো ন- ১৬-১১১৫) এর সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলের পেছনে থাকা আলমাছ ছিটকে সড়কে পড়ে যায়। এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত আলমাছ ব্যাপারী নাটোর জেলার সিংড়া থানার কালিনগর গ্রামের মৃত খালেক ব্যাপারীর ছেলে।


আহত ভুট্টো জানান, দুর্ঘটনার পর মটরসাইকেলের চালক সাজিদ মটরসাইকেল নিয়ে পালিয়ে যান। স্থানীয়রা ঘাতক পিকআপটি আটক করে পুলিশে সোপর্দ করলেও এর চালক পালিয়ে যায়। 


সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান পিপিএম (বার) এর সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন