নিজের সন্তানকে গলাটিপে হত্যার অভিযোগে মা গ্রেফতার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৫ জুলাই ২০২২, ০৭:১৩ পিএম
# স্বামী চলে যাওয়ার পর থেকেই হতাশা থেকেই এমন ঘটনা ঘটিয়েছেন সেই নারী
ফতুল্লায় আড়াই বছর বয়সী শিশুকে গলা টিপে হত্যা করার অভিযোগে মা শারমীন আক্তার (১৯) কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। নিহত শিশুর নাম জান্নাতুল। ঘটনাটি ঘটেছে সোমবার (৪ জুলাই) দুপুরে ডিগ্রিচরস্থ আলমগীরের ইট ভাটায়। পুলিশ বিকেলে শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল থেকে নিহত শিশুর মাকে গ্রেফতার করেছে।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু জানায়, শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহতের মাকে গ্রেফতার করা হয়েছে। সে নিজ থেকেই হত্যা করার কথা স্বীকার করেছে। এ বিষয়ে নিহত শিশুর মায়ের বিরুদ্ধে মামলা পক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
এ বিষয়ে নিহতের নানা ও হত্যাকারী শারমীনের বাবা নুরুল ইসলাম জানায়, সকাল আটটার শারমীনের কোলে শিশুটিকে দেখে নিজ কর্মস্থলে চলে যান। দুপুর একটার দিকে তার স্ত্রী তাকে ফোন করে জানায়, পুকুরের পানিতে পরে তার নাতনী জান্নাতুল মারা গেছে। তাকে শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং তার মেয়ে তখন স্বীকার করে যে শ্বাসরোধ করে সে নিজেই শিশু জান্নাতকে হত্যা করেছে।
তিনি আরো জানান, চার বছর পূর্বে চাঁদপুর জেলার মতলব থানার রসুল ঢালির পুত্র শাকিলের সাথে তার মেয়ে শারমীনের বিয়ে হয়। তারা পাগলা এলাকাদয় বসবাস করতো। এক থেকে দেড় বছর পূর্বে মেয়ের জামাই আরেকটি বিয়ে করে অনত্র চলে যায়। তার ঠিকানা তাদের পরিবারের কেউ জানেনা। এরপর থেকে তার মেয়ে তার বাসায় থাকতো। সন্তানকে ঠিকমতো লালন -পালন করতে সমস্যা হচ্ছিলো। শারমীনের স্বামী চলে যাওয়ার পর থেকেই হতাশ হয়ে পরেছিলো। আর এই হতাশা থেকেই শারমীন তার জান্নাতুলকে হত্যা করছে বলে তিনি মনে করেন।
নিহতের নানী মরিয়ম জানায়, রোববার সকালে শারমীন তার প্রেমিকার সাথে শিশু বাচ্চাটিকে নিয়ে বাসা থেকে বের হয়ে ডিগ্রিচর গুদারাঘাট আলমগীরের ইট ভাটায় চলে যায়। সেখানে রাত্রী যাপন করে। সকাল আটাটর দিকে চায়ের দোকানী আলমের মাধ্যমে জানতে পারেন তার মেয়ে ও মেয়ের প্রেমিকা আলমগীরের ইটভাটায় রয়েছে। তারা সংবাদ পেয়ে সকাল আটটার দিকে সেখানে যান। ২০-২৫ মিনিট সেখানে অবস্থান করে তারা নিজেদের বাসায় চলে আসেন। তার মেয়ে তখন তাদের কে জানায় আজ সোমবার মেয়ের প্রেমিকার সাথে বিয়ে হবে। বেলা এগারোটার দিকে তার মেয়ে নাতনী জান্নাতলু কে সাথে নিয়ে বাসায় এসে জানায় যে নাতী পানিতে পরে অসুস্থ হয়ে পরেছে। তখন স্থানীয় একটি ফার্মেসীতে নিয়ে গেলে তখন তাকে শহরের জেনারেল ( ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে গেলে ডাক্তাররা মৃত ঘোষনা করে।এমই/জেসি


