Logo
Logo
×

নগরের বাইরে

কাভার্ডভ্যানের ধাক্কায় পথচারীর মৃত্যু

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৫ জুলাই ২০২২, ০৭:৪৪ পিএম

কাভার্ডভ্যানের ধাক্কায় পথচারীর মৃত্যু
Swapno

 


রূপগঞ্জে রাস্তা পার হতে গিয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় হুমায়ুন (৫৫) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। সোমবার (৪ জুলাই) সকালে এশিয়ান হাইওয়ে মহাসড়কের গোলাকান্দাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হুমায়ুন কিশোরগঞ্জের ভৈরবের জগন্নাথপুর এলাকার মৃত নিধু মিয়ার ছেলে।

 

কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নবীর হোসেন জানান, সকালে এশিয়ান হাইওয়ে মহাসড়কের গোলাকান্দাইল এলাকায় গাউছিয়াগামী লেনে কাভার্ডভ্যানের (ঢাকা মেট্রো-ট-২২-২৫১৫) অজ্ঞাতনামা চালক রাস্তা পারাপারের সময় পথচারী হুমায়ুনকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হলে তাকে ইউএস বাংলা হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ঘটনাস্থল থেকে উক্ত কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও গাড়ির চালককে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন