Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় ইয়াবাসহ যুবক গ্রেফতার

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুলাই ২০২২, ০৮:০৫ পিএম

ফতুল্লায় ইয়াবাসহ যুবক গ্রেফতার
Swapno

 

ফতুল্লার পাগলা দেলপাড়া থেকে ইয়াবা ট্যাবলেটসহ মো. ইরন (৩৩) নামক এক যুবক কে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতারকৃত মোঃ ইরন ফতুল্লা মডেল থানার পাগলা দেলপাড়ার কালু মিয়ার ভাড়াটিয়া মৃত গোলাম হোসেনের পুত্র। 

 

রোববার(৩) জুলাই সন্ধ্যায় তাকে ফতুল্লা মডেল থানার পূর্ব দেলপাড়াস্থ তাসিন টেক্সটাইল মিলস এর সামনে থেকে গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃতের নিকট থেকে ৩০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। জানা যায়, গোপন সংবাদ পেয়ে রোববার সন্ধ্যা সাতটার দিকে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ ফজলুল হক খান। সঙ্গীয় ফোর্স নিয়ে পাগলা দেলপাড়াস্থ তাসিন টেক্সাটাইল মিলের সামনে অভিযান চালিয়ে ত্রিশ পিছ ইয়াবা ট্যাবলেট সহ মোঃ ইরন নামক এক যুবককে গ্রেফতার করে। 

 

এ ঘটনায় রোববার রাতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে মাদক আইনে ফতুল্লা মডেল থানায় একটি দায়ের করেছে এবং রাতেই তাকে ফতুল্লা মডেল থানায় সোপর্দ করেছে।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন