নাসিক ৫নং ওয়ার্ডে কোরবানীর পশুর হাট
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৫ জুলাই ২০২২, ০৮:৪১ পিএম
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সিদ্ধিরগঞ্জের ৫ নম্বর ওয়ার্ডে দোয়া মাহফিলের মধ্য দিয়ে আনুষ্ঠানিক শুরু হয়েছে কোরবানীর বিরাট পশুর হাট। সোমবার (৪ জুলাই) বিকালে নাসিক ৫নং ওয়ার্ডের ওমরপুর (আইয়ুব নগর) হাজী জালাল উদ্দিনের বালুর মাঠে এ হাটের উদ্বোধন করা হয়। এসময় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান স্বপরিবারে হজ্বে গমন করায় তাঁর পরিবারের সুস্বাস্থ্য কামনায় এবং লিপি ওসমানের নানা মরহুম সোনা মিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
কোরবানীর পশুর হাটের ইজারাদার, নাসিক ৫ নম্বর ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি, বাংলাদেশ ট্রাক চালক ইউনিয়ন, সাইলো শাখার সভাপতি ও আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি আলহাজ্ব মো: কবির হোসেনের সভাপতিত্বে উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো: মজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব জালাল উদ্দিন, আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি হাজী আব্দুস সামাদ বেপারী, হাট পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা আলহাজ্ব মো: আনিসুর রহমান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তাঁতীলীগের নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক মিজানুর রহমান দিপু, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু জাফর, বিশিষ্ট সমাজ সেবক খোরশেদ আলম (ডলার), শরীফ হোসেন ইরান, মো: রুবেল, ছাত্রলীগ নেতা মিনহাজুর রহমান, শ্রমিকলীগ নেতা হারুনুর রশিদ, দেলোয়ার হোসেন দুলাল, মো: ফারুক ও আলম চাঁন সহ প্রমূখ। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন থেকে ইজারা গ্রহনের মাধ্যমে নিরবচ্ছিন্ন নিরাপত্তা ব্যবস্থা গ্রহন এবং কোরবানী পশুর ক্রেতা ও বিক্রেতাদের বিশেষ সুযোগ-সুবিধা সুনিশ্চিত করে হাটের কার্যক্রম শুরু করেছে হাট কর্তৃপক্ষ।এমই/জেসি


