Logo
Logo
×

নগরের বাইরে

স্ত্রীর ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় প্রবাসী স্বামী আহত

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুলাই ২০২২, ০৮:৪৯ পিএম

স্ত্রীর ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় প্রবাসী স্বামী আহত
Swapno

 

ফতুল্লায় সাবেক স্ত্রী'র ভাড়াটে সন্ত্রাসীরা পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রবাস ফেরত মোহামদ বাদল (৫৬) কে। ঘটনাটি ঘটেছে রোববার (৩ জুলাই) রাতে ফতুল্লা থানার দাপা ইদ্রাকপুরস্থ ওরিয়েন্টাল বালুর মাঠে। এ ঘটনায় হামলার শিকার মোহাম্মদ বাদল বাদী হয়ে রাতেই স্ত্রী সোহাগী সহ ছয়জনের নাম উল্লেখ্য করে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। 

 

জানা যায়,প্রবাস ফেরত বাদল দীর্ঘদিন বিদেশ ছিলো। এক বৎসর পূর্বে দেশে ফিরে এসে সে জানতে পারে তার স্ত্রী পরকিয়ায় আসক্ত। এবং তাহার পাঠানো টাকার কোন হিসেব না দিয়ে সে আত্নসাৎ করেছে। এসকল বিষয় নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি নিয়ে স্থানীয় ভাবে একাধিক শালিস বৈঠক ও হয়। তারপর ও বাদল কে নানা ভাবে হয়রানী করার পাশাপাশি তার নামে থাকা বিল্ডিংটি দখল করে রেখেছে তার স্ত্রী সোহাগী বেগম। ইতিমধ্যে পরকিয়ায় লিপ্ত থাকায় বাদল তার স্ত্রী কে ডিভোর্স প্রদান করে। এর আগে পরকিয়া প্রেমিক সোরহাব কে বিয়ে করে সোহাগি। ডিভোর্স দেওয়ার পরেও তার বাড়ী থেকে না গিয়ে স্ত্রী সেখানে অবস্থান করে বাদল কে নানা ভাবে হুমকি প্রদান করে আসছিলো। রোববার রাতে এ বিষয়ে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে রেলস্টেশন এলাকায় যাওয়ার পথে সোহাগী সহ তার ভাড়াটে সন্ত্রাসীরা বালুর মাঠের সামনের রাস্তায় পৌছামাত্র বাদলের উপর হামলা চালিয়ে এলোপাতাড়ি তাকে মারধর করে রক্তাক্ত জখম সহ সাথে থাকা ২১ হাজার ৩ শত টাকা, এক ভরি ওজনের একটি স্বর্নের চেইন ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। 

 

এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হুমায়ন কবির(টু) জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করা হচ্ছে।তদন্ত স্বাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন