Logo
Logo
×

নগরের বাইরে

অধিক মূল্যে সয়াবিন তেল বিক্রি, ২ দোকানিকে জরিমানা

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুলাই ২০২২, ১০:০৭ পিএম

অধিক মূল্যে সয়াবিন তেল বিক্রি, ২ দোকানিকে জরিমানা
Swapno

 


ফতুল্লায় অধিক মূল্যে সয়াবিন তেল বিক্রির অপরাধে ২ দোকানিকে জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা।  সোমবার (৪ জুলাই) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান অভিযানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। 

 

অভিযানে কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধি, জেলা ক্যাবের প্রতিনিধি এবং ফতুল্লা থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। মো. সেলিমুজ্জামান জানান, নারায়ণগঞ্জের ফতুল্লায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং করা হয়। এসময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শনের জন্য ব্যবসায়ীদের সতর্ক এবং নির্দেশনা প্রদান করা হয়েছে। 

 

পরিদর্শনকালে এস মোহাম্মদ ট্রেডিংকে খোলা তেলের মূল্য তালিকা প্রদর্শন না করায় ৩৮ ধারায় ১০ হাজার টাকা এবং নির্ধারিত মূল্যের অধিক মূল্যে সয়াবিন তেল বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় ফতুল্লা বাজারে মিজান স্টোরকে ২০ হাজার টাকা ও মূল্য তালিকা প্রদর্শন না করায় ৩৮ ধারায় ১০ হাজার টাকাসহ মোট ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। 

 

এর আগে গত ৩ জুলাই সিদ্ধিরগঞ্জের আদমজী সোনামিয়া মার্কেট এলাকায় ভোজ্য তেলের দাম বেশি রাখার অপরাধে রানা স্টোরকে ২ হাজার টাকা এবং হাজী রমিজ উদ্দিন স্টোরকে ২ দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।এন.এইচ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন