Logo
Logo
×

নগরের বাইরে

নিজ শরীরে কেরোসিন ঢেলে দগ্ধ ইউসুফের মৃত্যু

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুলাই ২০২২, ১১:১২ পিএম

নিজ শরীরে কেরোসিন ঢেলে দগ্ধ ইউসুফের মৃত্যু
Swapno


ফতুল্লার ধর্মগঞ্জে ইউসুফ মির্জা নামে মানসিক ভারসাম্যাহীন এক যুবক নিজের শরীরে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দগ্ধ হওয়ার ১২ দিন পর মৃত্যু হয়েছে। সোমবার (৪ জুলাই) সকাল ৯টায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। ইউসুফ মির্জা (২৩) পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার হরিণপালা গ্রামের আবুল বাশারের ছেলে। 

 

তারা বর্তমানে ফতুল্লার ধর্মগঞ্জ চটলার মাঠ এলাকার হুমায়ুন কবিরের বাড়ির ভাড়াটিয়া। ইউসুফ মির্জার মা খাদিজা বেগম জানান, তার ছেলে ইউসুফ মানসিক ভারসাম্যহীন। গত ২৩ জুন রাত দেড়টায় ধর্মগঞ্জ চটলার মাঠ এলাকার ভাড়াটিয়া বাসার কাছে খালি জায়গায় গিয়ে ইউসুফ তার নিজের শরীরে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়। 

 

এসময় আশপাশের লোকজন এসে আগুন নিভিয়ে হাসপাতালে নিয়ে যায়। আগুনে ইউসুফের গলা ও বুক সহ শরীরে ২০% অংশ পুড়ে যায়। ১২ দিন পর সোমবার সকাল ৯টায় শেখ হাসিনা বার্ন ইউনিটে (আইসিউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি আরো জানান, এ বিষয়ে ফতুল্লা মডেল থানায় বিনা ময়না তদন্তে লাশ দাফনের আবেদন করেছি। ফতুল্লা মডেল থানার ওসি শেখ রেজাউল হক দিপু জানান, নিহতের মায়ের আবেদনের ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এন.এইচ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন