Logo
Logo
×

নগরের বাইরে

জোড়া খুনের ঘটনায় অজ্ঞাত আসামি করে মামলা

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুলাই ২০২২, ০৭:১০ পিএম

জোড়া খুনের ঘটনায় অজ্ঞাত আসামি করে মামলা
Swapno

 

আড়াইহাজারে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৫ জুলাই) সকালে নিহত রাজিয়া সুলতানা কাকলীর মা খন্দকার তাছলিমা বেগম বাদী হয়ে অজ্ঞাত আসামী করে আড়াইহাজার থানায় মামলাটি দায়ের করেন। মামলা বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক হাওলাদার।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) নুরে আলম জানান, এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করা যায়নি। তবে আসল রহস্য ও আসামি আটকের অভিযান অব্যহত রয়েছে। উল্লেখ্য, আড়াইহাজার উপজেলার উজান গোবিন্দী পশ্চিমপাড়া এলাকায় রোববার ভোরে রাজিয়া সুলতানা কাকলী ও তার ৮ বছরের ছেলে তালহাকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক হাওলাদার জানান, আসামী গ্রেপ্তার করার জন্য পুলিশসহ বিভিন্ন সংস্থার একাধিক টিম কাজ করছে।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন