Logo
Logo
×

নগরের বাইরে

জোরপূর্বক ট্রলার আটকে বেপারীদের ভয় দেখাচ্ছে অপু

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৬ জুলাই ২০২২, ০৮:১৩ পিএম

জোরপূর্বক ট্রলার আটকে বেপারীদের ভয় দেখাচ্ছে অপু
Swapno

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডস্থ ইস্পাহানি খেয়াঘাটে নদীতে জোরপূর্বক গরুর ট্রলার আটকিয়ে বেপারীদের ভয় দেখিয়ে ৩৯টি গরু নামালেও পুলিশের সহযোগিতায় ফেরত দিয়েছে সাবেক কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধানের ভাগিনা অপু তালুকদার। গত বুধবার দুপুরে ইস্পাহানি খেয়াঘাটে এ ঘটনাটি ঘটে।

 

জানাগেছে,বন্দর সমরক্ষেত্র মাঠে ইজারাদার মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল লতিফের নামে গরুর হাট বসলেও নেতৃত্ব দিচ্ছেন নাসিক ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান। তাই দুলাল প্রধানের পক্ষে তার ভাগিনা অপু তালুকদার নদীর মাঝপথে গিয়ে ৩৯টি গরু বোঝাই ট্রলার জোরপূর্বক আটকিয়ে বেপারীদের ভয় দেখিয়ে ইস্পাহানি ঘাটের তীরে ভিড়ায়। 

 

বেপারীরা এ সময় সমরক্ষেত্র মাঠের গরুর হাটে তাদের গরুর নামাবেনা বলে আপত্তি করলে সাবেক কাউন্সিলর দুলাল প্রধানের ভাগিনা অপুসহ অন্যান্যরা বেপারীদের অবরোদ্ধ করে রাখে। এবং ট্রলারে থাকা ৩৯টি গরু নামিয়ে ফেলে। খবর পেয়ে বন্দর ফাড়ী পুলিশের এসআই নাহিদ মাসুম এসে বেপারীদের সাথে কথা বলে বেপারীদের ৩৯টি গরু ফেরত দেয়। এ সময় তাদের পছন্দমত হাটে নিয়ে যাওয়ার জন্য বেপারীরা ট্রলার যোগে অন্য হাটের উদ্দেশ্যে রওয়ানা হন।

 

 
এ সময় সমরক্ষেত্র মাঠে হাটের ইজারাদার মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল লতিফের পক্ষে উপজেলা চেয়ারম্যান এমএ রশিদ বলেন,মুক্তিযোদ্ধাদের নামে গরুর হাটের ইজারা হয়েছে। অতএব সুশৃঙ্খলভাবে গরু মাঠে আনতে হবে। কেউ জোরপূর্বক কিছু করে থাকলে প্রশাসন ব্যবস্থা নিবে।


 
এ বিষয়ে বন্দর থানার ওসি দীপক সাহা বলেন,এখনও তেমন কোন অভিযোগ পাই নাই। তবে বন্দর থানা পুলিশ তৎপর রয়েছে। নদী সংশ্লিষ্ট প্রত্যেকটি হাটে নৌ-পুলিশকে আমরা কাজে লাগিয়েছি। কেউ যাতে জোর করে গরু হাটে ঢুকাতে না পারে।এসএম/জেসি 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন