Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গরুর মৃত্যু

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুলাই ২০২২, ১০:৫২ পিএম

সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গরুর মৃত্যু
Swapno

 


সিদ্ধিরগঞ্জের থানার আইয়ুব নগর কোরবানীর পশুর হাটে এক লাখ টাকা দিয়ে একটি গরু ক্রয় করেন নতুন বাজার এলাকার মোহাম্মদ আজিম। 

 

বুধবার (৬ জুলাই) সন্ধ্যায় আদমজী কোমল বাসস্ট্যান্ডে এলাকায় গরু ক্রয় করে বাড়িতে নিয়ে যাওয়ার সময় বিদ্যুতের একটি খুঁটির সঙ্গে স্পর্শ লেগে বিদ্যুতায়িত হয়ে মারা গেছে। 

 

এ ব্যাপারে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি), নারায়ণগঞ্জকে দায়ী করে থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন ভুক্তভোগী ওই ক্রেতা। 

 

স্থানিয়দের অভিযোগ, ওই খুঁটিতে দীর্ঘদিন ধরেই বৈদ্যুতিক সমস্যা ছিল। তবে কর্তৃপক্ষকে জানানোর পরেও তারা কোন ব্যবস্থা নেয়নি।

 

ভুক্তভোগী আজিম বলেন, আমার জানা ছিল না খুঁটিটি বিদ্যুতায়িত হয়ে আছে। খুঁটির সঙ্গে গরুর স্পর্শ লাগার সঙ্গে সঙ্গে গরুটি মারা যায়। দীর্ঘদিন ধরেই নাকি খুঁটিতে বৈদ্যুতিক সমস্যা রয়েছে। আমার অনেক ক্ষতি হয়ে গেল! তবে ডিপিডিসির এই গাফিলতিতে আর যেন কারো ক্ষতি না হয় তাই আমি থানায় অভিযোগ করব।

 

সিদ্ধিরগঞ্জ আইয়ুব নগর হাটের ইজারাদার কবির হোসেন বলেন, গরুটি আমার হাট থেকে বিক্রি হয়েছে এক লাখ টাকায়। বাড়ি নেওয়ার পথে গরুটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার খবর আমি শুনেছি। আমি মর্মাহত।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন