আড়াইহাজারে সিঁধ কেটে ঘরে ঢুকে পাহারাদারের স্ত্রীকে খুন
আড়াইহাজার প্রতিনিধি
প্রকাশ: ০৭ জুলাই ২০২২, ০৫:৩৫ পিএম
#পরিকল্পিত হত্যাকাণ্ড বলে পুলিশের ধারণা
আড়াইহাজারে আনোয়ারা (৫০) নামে এক মহিলাকে হাত পা বেধে শ্বাসরোধ করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৬ জুলাই) উপজেলার গোপালদী পৌরসভার সদাসদী কাজীপাড়া চকের বাড়ী গ্রামে ঘটনাটি ঘটে ।
পুলিশ জানায়, অজ্ঞাত দূর্বৃত্তরা মঙ্গলবার দিবাগত রাতে কোন এক সময় সিঁধ কেটে ঘরে ঢুকে মহিলার ঘরে প্রবেশ করে মহিলাকে হাত পা বেধে মুখে গামছা ঢুকিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত আনোয়ারার স্বামী ওমর আলী গোপালদী পৌরসভা বাজারের পাহারাদার। নিহত মহিলা বাড়ীতে একা বসবাস করতো এবং মাঝে মাঝে স্বামী বাড়িতে আসতো বলে এলাকাবাসী জানায়। বুধবার সারাদিন মহিলার কোন দেখা না পেয়ে বিকেলে এক মহিলা তার বাড়িতে গিয়ে তার ঘরে সিঁধ কাটা দেখতে পেয়ে ঘরের ভিতর উঁকি দিয়ে লাশ দেখতে পায়। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে ঘটনাস্থাল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
গোপালদী পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এস আই শহিদুল ইসলাম জানান, ঘটনার সূত্রে ধারণা করা হচ্ছে । এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বুধবার সন্ধ্যা নাগাদ লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।এমই/জেসি


