Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় অপহৃত কিশোরী উদ্ধার, যুবক গ্রেফতার

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুলাই ২০২২, ০৭:২৫ পিএম

ফতুল্লায় অপহৃত কিশোরী উদ্ধার, যুবক গ্রেফতার
Swapno

 

ফতুল্লা থেকে অপহরণের ১১ দিন পর বরিশাল থেকে অপহৃত স্কুল ছাত্রীকে (১৬) উদ্ধারসহ রাব্বি (২০) নামক এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রাব্বি বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার চরামদ্দির মোঃ স্বপন মিয়ার পুত্র। মঙ্গলবার (৫ জুলাই) রাতে বরিশালের বাকেরগঞ্জ থেকে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার সহ অপহরণের সাথে জড়িত থাকার অভিযোগে রাব্বিকে গ্রেফতার করে পুলিশ। 

 

এ বিষয়ে অপহৃত স্কুল ছাত্রীটির মা বাদী হয়ে অপহরণের অভিযোগ এনে গ্রেফতারকৃত রাব্বিকে অভিযুক্ত করে ফতুল্লা মডেল থানা মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়েছে বাদীর কিশোরী মেয়ে পঞ্চবটীস্থ হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীতে পড়াশুনা করে আসছিলো। মোবাইল ফোনের মাধ্যমে রাব্বির সাথে বাদীর মেয়ের পরিচয় হয়। প্রায় সময় রাব্বি ফোন দিতো এবং ফোনে প্রেমের প্রস্তাবসহ নানা ভাবে উত্যক্ত করতো। 

 

এ বিষয়ে বাদী উত্যক্ত করা থেকে বিরত থাকার জন্য রাব্বিকে নিষেধ করে। চলতি মাসের ২৫ তারিখ সকাল দশটার দিকে বাদীর মেয়ে স্কুলে গেলে স্কুল গেইট থেকে প্রলোভন দেখিয়ে ইচ্ছের বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। 

 

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক রাশেদ জানায়, মামলা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে বরিশাল জেলার বাকেরগঞ্জ থেকে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার সহ গ্রেফতার করা হয়েছে যুবক রাব্বিকে। স্কুল ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষা শেষে জবানবন্দির জন্য আদালতে নেওয়া হয়েছে।এন.এইচ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন