Logo
Logo
×

নগরের বাইরে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘরমুখো যাত্রীদের ভিড়, অতিরিক্ত ভাড়া আদায়ের

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুলাই ২০২২, ০৮:২৫ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘরমুখো যাত্রীদের ভিড়, অতিরিক্ত ভাড়া আদায়ের
Swapno

 

ঈদকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘরমুখো যাত্রীদের চাপ বেড়েছে। গত কয়েকদিন মহাসড়কে যাত্রীদের তেমন চাপ না থাকলেও আজ দুপুর থেকেই যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। ঈদযাত্রার ভোগান্তি এড়াতে তিনদিন পূর্বেই আপনজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে যে যেভাবে পারছেন প্রিয় মাটিতে ফিরছেন। মহাসড়কে অনেক যাত্রীকেই যানবাহনের জন্য দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।  

 

বুধবার (৬ জুলাই) বিকেল ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে সরেজমিনে গিয়ে এমন দৃশ্য চোখে পড়ে। বেশ কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগ এড়াতে আজই মানুষ গ্রামের দিকে ছুটছেন। এজন্য আজ দুপুর থেকেই যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। এদিকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে পরিবহন মালিকদের বিরুদ্ধে।


চিটাগাংরোড থেকে সিলেটের বাস বাড়া নন এসিতে ৫৭০ টাকার পরিবর্তে ৬৫০ টাকা করে নেওয়া হচ্ছে। এছাড়া শিমরাইল মোড় থেকে মুন্সীগঞ্জের ভাড়া ৫০ টাকার পরিবর্তে ১০০ টাকা, শিমরাইল মোড় থেকে কুমিল্লার দাউদকান্দির ভাড়া ১০০ টাকার পরিবর্তে ২৫০ টাকা নিচ্ছে । তাছাড়া শিমরাইল মোড় থেকে মোঘরাপাড়ায় বাস ভাড়া ২৫ টাকার পরিবর্তে ৪০ টাকা নিয়েছে। হেলপাররা বেশি ভাড়া নেওয়ার বিষয়টি অস্বীকার করছেন। কিছু বাসের হেলপার বেশি ভাড়া নেওয়ার কথা স্বীকার করলেও তারা ঈদের অজুহাত দেখাচ্ছেন। তারা বলেন, বছরে এই কয়েকটা দিনই আমরা একটু বেশি ভাড়া নেই। তার উপর মহাসড়কে যানজট রয়েছে। এর ফলে আমাদের গাড়িগুলো ঠিকসময়ে গন্তব্যস্থলে পৌঁছাতে পারছে না।


মো. সাগর নামে এক চাকুরীজীবী বলেন, এখনো ঈদের ছুটি দেয়নি। ভাবলাম ছুটি ঘোষণা করার পর যাত্রীদের চাপ বাড়বে। আজ মহাসড়কে এসে দেখি আজ থেকেই যাত্রীদের অনেক চাপ রয়েছে। তাই ভাবছি আজই আমার পরিবারকে গ্রামে পাঠিয়ে দিবো।
আব্দুস সালাম নামে এক যাত্রী জানান, মহাসড়কে অনেক পুলিশ ডিউটি করছে। অতিরিক্ত পুলিশ থাকায় যানবাহন চালকরা এখনো পর্যন্ত সড়কে সুশৃঙ্খলভাবে চলাচল করছে। তবে ভাড়া একটু বেশি গুনতে হয়েছে। এ বিষয়টা তারা একটু দেখভাল করলে ভালো হতো। আমরিন জামান নামে এক যাত্রী জানান, নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া দেওয়া আমাদের মতো মধ্যবিত্তদের জন্য অনেকটা কষ্টকর বিষয়। গ্রামে তো যেতেই হবে, তাই বেশি ভাড়া দিয়েই যেতে বাধ্য হচ্ছি।’


কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, ঢাকা-চট্রগ্রাম-সিলেট মহাসড়কে শৃঙ্খলা ঠিক রাখতে এবং যানজট নিরসনে প্রায় ৫ শতাধিক আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে। এছাড়া প্রতিটি পয়েন্টে আমাদের পর্যাপ্ত পুলিশ ফোর্স মোতায়েন ছাড়াও মহাসড়কে ৬ টি হোন্ডা পার্টি, ৬ টি মোবাইল টিম ও সাদা পোশাকে পুলিশ থাকছে। এছাড়া মহাসড়কে যেকোনো গাড়ি বিকল হয়ে গেলে তা সরানোর জন্য তিনটি রেকার প্রস্তুত রেখেছি।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন