রংধনু গ্রুপের উদ্যোগে ১০ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৮ জুলাই ২০২২, ০৭:৩১ পিএম
দেশের অন্যতম শিল্পগোষ্ঠী রংধনু গ্রুপের উদ্যোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১০ হাজার পরিবারের মাঝে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। যা অন্তত ৪০ হাজার মানুষের সপ্তাহজুড়ে খাদ্য সহায়ক হবে। খাদ্য সামগ্রীর মাঝে ছিল চাল, ডাল, তেল, চিনি, সেমাই, আলু, পেয়াজ, লবণ এবং গরুর মাংস। শুক্রবার বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান, হাজী সফিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা এডভোকেট আব্দুল আউয়াল, হাজী সামসুল আলম, করিম পাঠান, আলাউদ্দিন, আলী আজগর, আলতাফ হোসেন, বিল্লাল হোসেন, জলিল ভূইয়া, মো. সেলিম, আশরাফুল আলম ভুইয়া জেমিন, স্বপ্না আক্তার তাবাসসুম আক্তার মীনাসহ আরও অনেকে।
এসময় রফিকুল ইসলাম বলেন, অসহায় মানুষের কল্যাণে হোক ত্যাগের উৎসব পবিত্র ঈদুল আযহা এই ভাবনা থেকে রংধনু গ্রুপ আজ খাদ্য সামগ্রী ও ঈদের দিন মাংস বিতরন করবে। শুধু আজকে নয় বিগত ২৫ বছর যাবত যে কোন ধর্মীয় উৎসব আর দুর্যোগ মহামারিতে রংধনু গ্রুপ সাধারন মানুষের পাশে ছিল। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবং আওয়ামীলীগের হাতকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে সাধারণ মানুষকে রংধনু গ্রুপ সহায়তা করে যাচ্ছেন বলে জানান আলহাজ্ব রফিকুল ইসলাম।


