Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রীকে গণধর্ষণ, গ্রেপ্তার ৪

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুলাই ২০২২, ১০:৪৩ পিএম

সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রীকে গণধর্ষণ, গ্রেপ্তার ৪
Swapno

 

সিদ্ধিরগঞ্জে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার বৃহস্পতিবার ওই স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতরা হলো-নাঈম (১৯), যুবরাজ (১৯), দিপু (২০) ও পিয়াস (২০)। 

 

গত ২৯ জুন রাত সাড়ে ৮টায় সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ডের গোদনাইল তাতখানা সৈয়দপুর এলাকার রোহানের ২য় তলা বাড়ির ছাদের এ ঘটনা ঘটে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, গত ২৯ জুন ঘটনার পর গতকাল বুধবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় এ বিষয়ে একটি অভিযোগ করলে রাতেই পুলিশ অভিযুক্ত চারজনকে বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে। 

 

ওসি আরো জানান, ধর্ষণের শিকার মেয়ের সাথে গ্রেপ্তারকৃত নাঈমের প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গেছে। এরই সূত্র ধরে তাকে এনে সংবদ্ধভাবে গণধর্ষণ করে অভিযুক্তরা।এমই/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন