বন্দরে বিভিন্ন ওয়ারেন্ট স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৫
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুলাই ২০২২, ০৩:৪৪ এএম
বন্দর থানা পুলিশ ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভ’ক্ত স্বামী/স্ত্রীসহ ৫ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে। গত বৃহস্পতিবার (৭ জুলাই) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো বন্দর চিতাশাল এলাকার আলী হোসেন মিয়ার স্ত্রী সিআর মামলার ওয়ারেন্টভ’ক্ত আসামী লিজা আক্তার (৩৫) ও সোনাকান্দা এলাকার লাইক্কা মিয়ার ছেলে আলী হোসেন (৪৩) নবীগঞ্জ এলাকার মৃত সৈদুর রহমানের ছেলে সিআর মামলার ওয়ারেন্টভ’ক্ত আসামী জসিম (২৮) একরামপুর এলাকার হান্নান মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভ’ক্ত আসামী আরমান হোসেন (৩৫) ও সালেহনগর এলাকার মৃত ছবির প্রধানের ছেলে মাছুম প্রধান (৪৮)।
পুলিশ গ্রেপ্তারকৃত ৫ পলাতক আসামীকে শুক্রবার দুপুরে তাদেরকে যথাযথ নিয়মে আদালতে প্রেরণ করেছে।


