জমকালো আয়োজনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো ‘আলীগঞ্জ পলাশ নগর’
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৯ জুলাই ২০২২, ০৯:৫৬ এএম
জমকালো আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হলো আলীগঞ্জ পলাশ নগর। শুক্রবার ৮ জুলাই বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডস্থ আলীগঞ্জ পূর্বপাড়াকে" আলীগঞ্জ পলাশ নগর" নামকরণ করে জমকালো আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।
এসময় সভাপতির বক্তব্যে কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর আলম বলেন,আলীগঞ্জ পূর্বপাড়াকে এলাকাবাসীর সকলের সম্মতি ক্রমে এই এলাকাটিকে আলীগঞ্জ পলাশ নগর নামকরণ করা হয়েছে।
তিনি আরো বলেন, শ্রমিক নেতা আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ মানুষের কল্যাণে কাজ করেন,কখনো নিজের জন্য করেন না।তাই আমরা তার জন্য এই এলাকাটি তার নামকরণ করে তাকে উপহার দিচ্ছি।নতুন নামে এই পলাশ নগরটিকে আমরা এমন ভাবে সাজাবো যেনো দুরদুরান্তের মানুষও এই আলীগঞ্জ পলাশ নগরকে এক নামে চিনতে পারে আমরা সেলক্ষ্যে কাজ করে যাবো।
কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে আলীগঞ্জ পলাশ নগর এর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক মোঃ আব্দুল হালিম খান।
আলীগঞ্জ পলাশ নগর এর স্বপ্নদ্রষ্টা পিয়াস আহম্মেদ সোহেলের সার্বিক সহযোগিতায় ও আলীগঞ্জ পলাশ নগর যুবুসংঘের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক ও সহসভাপতি মোঃ হাবিব খন্দকারের তত্বাবধানে এবং আলীগঞ্জ ক্লাবের সমাজ কল্যাণ সম্পাদক হাজী মোঃ রফিকুল ইসলাম শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিকলীগ ফতুল্লা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির,
আওয়ামী লীগ নেতা মোঃ রফিকুল ইসলাম রাহাত, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ জাকির হোসেন প্রধান। বক্তব্য রাখেন মহিলা মেম্বার আরজুদা বেগম খুকি, আলীগঞ্জ ক্লাবের কোষাধ্যক্ষ হাজী মোঃ আরিফুল ইসলাম, সমাজ সেবক মোবারক খান,শামসুল ইসলাম শামুল নবগঠিত পলাশ নগর বাসিন্দা পলাশ নগর মাদক ও সন্ত্রাস নির্মূল কমিটির সভাপতি মোঃ আবু বক্কর ছিদ্দিক, সাধারণ সম্পাদক কাজী এনামুল হক,
সমাজ সেবক সেকান্দর আলী, মাওলানা মোঃ খলিলুর রহমান সহ আলীগঞ্জ পলাশ নগর এর গণ্যমান্য ব্যক্তিবর্গ। সবশেষে নবগঠিত আলীগঞ্জ পলাশ নগর এর উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


