Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় দুই লঞ্চের চাপায় নারীর মৃত্যু

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৯ জুলাই ২০২২, ০৭:৫২ পিএম

ফতুল্লায় দুই লঞ্চের চাপায় নারীর মৃত্যু
Swapno

দুই লঞ্চের মাঝে চাপা পড়ে ৪৯ বছর বয়সী এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। ফতুল্লা ঘাটে শুক্রবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ওই নারী পোশাক শ্রমিকের নাম রুশিয়া বেগম। সে বরগুনার কলাপাড়া উপজেলায় জাহাঙ্গীর হোসেনের স্ত্রী।

 

এক ছেলে ও এক মেয়ে নিয়ে স্বামীর সাথে ফতুল্লার পোস্ট অফিস এলাকায় থেকে একটি পোশাক কারখানায় চাকুরি করতেন। মৃত রুশিয়া বেগমের ছোট বোন মুর্শিদা আক্তার জানান, অফিস বন্ধ দেওয়ায় মুর্শিদা, তার স্বামী, মেয়ে ও রুশিয়া লঞ্চে করে গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হন।

 

ফতুল্লা লঞ্চঘাটে বাগেরহাট-২ নামে একটি লঞ্চে ওঠার সময় পাশ থেকে সাব্বির-২ নামে আরেকটি লঞ্চ এসে তাকে চাপা দেয়। এতে দুই লঞ্চের মাঝে চাপা পড়ে রুশিয়া। সেখান থেকে তাকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 

তবে অবস্থার অবনতি দেখে সেখানকার চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠিয়ে দেন। কিন্তু ঢাকায় নেওয়ার আগেই পথে তার মৃত্যু হয়। পরবর্তিতে মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে আবার ফতুল্লা নিয়ে যান স্বজনরা। ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হক দিপু জানান, দুই লঞ্চে চাপা পড়ে এক নারীর মৃত্যুর খবর শুনেছি। তবে বিস্তারিত বলতে পারছি না। ঘটনাটি নৌ-পুলিশ দেখছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন