Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে ফেন্সিডিলসহ যুবক আটক

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১০ জুলাই ২০২২, ০৮:০৪ পিএম

সিদ্ধিরগঞ্জে ফেন্সিডিলসহ যুবক আটক
Swapno

 

 

সিদ্ধিরগঞ্জে এক যুবককে আটক করেছে র‌্যাব-১১। তাদের দাবি আটকতকৃত যুবক মাদক ব্যবসায়ী।

 

রবিবার (১০ জুলাই) শিমরাইল এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫শ’ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় বলে জানায় র‌্যাব।

 

আটককৃত যুবকের নাম, নজরুল ইসলাম ওরফে নির্ঝর (৩৩)। সে সোনারগাঁও উপজেলার দরপত এলাকার মো. তাইজুল ইসলামের ছেলে।

 

র‌্যাব-১১ সহকারী পরিচালক (এএসপি) মো. রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আসামী মো. নজরুল ইসলাম ওরফে নির্ঝর একজন ছদ্মবেশী মাদক ব্যবসায়ী। প্রাইভেটকারের চালকের ছদ্মবেশ ধারণ করে অভিনব কায়দায় ফেন্সিডিল পরিবহন করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।এমই/জেসি

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন