শীতলক্ষ্যা নদীতে ডুবে শিশুর মৃত্যু
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৩ জুলাই ২০২২, ১০:৪১ পিএম
রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ডুবে ৭ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে একটি বিয়ের অনুষ্ঠানে দাওয়াতে এসেছিলেন।উপজেলার তারাবো পৌরসভার বাঁশপট্টি এলাকায় বুধবার (১৩ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম আল আমিন। বরিশালের মেহেদীগঞ্জ থানাধীন জাঙ্গালীয়া এলাকার কামাল হোসেনের ছেলে।
নিহতের স্বজনরা জানান, আল-আমিনের খালাতো বাই কামালের বিয়ের অনুষ্ঠান চলছে। সেই অনুষ্ঠানেই দাওয়াতে এসেছিলেন ১২ জুন বিকালে।
১৩ জুন দুপুরে বরযাত্রী হিসেবে যাওয়ার কথা ছিল। সকাল ৮টার দিকে হলুদ মাখামাখি করে বাড়ির পাশের শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।এ দিকে, আল-আমিনের মৃত্যুতে বিয়ে বাড়িতে শোকের ছাড়া নেমে এসেছে।


