ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাত গাড়ীর চাপায় ৪৮ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছে। বন্দরের মদনপুরের জাঙ্গাল এলাকায় মঙ্গলবার (১২ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।এ ঘটনায় নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৪৮ বছর বয়সী ওই রাস্তা পারাপার হচ্ছিল। এ সময় দ্রুত গড়ির একটি গাড়ী এসে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় সড়ক দূর্ঘটনা আইনে মামলা রুজু করা হয়েছে।


