Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে পুকুরে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৩ জুলাই ২০২২, ১১:০৭ পিএম

আড়াইহাজারে পুকুরে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু
Swapno

আড়াইহাজারে পুকুরে ডুবে তাউসান (৫) ও সিফাত হাসান (৫) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের টেকপাড়া পশ্চিমপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত দুই শিশু সম্পর্কে খালাতো ভাই।

 

পুলিশ ও এলাকাবাসি জানায়, সকালে পশ্চিমপাড়া গ্রামের আলী আকবরের ছেলে তাউসান ও আলী মিয়ার ছেলে সিফাত হাসান বাড়ির তাদের পেছনে পুকুর পাড়ে সহপাঠীদের সঙ্গে খেলতে যায়।

 

এক পর্যায়ে তাদের পাওয়া যাচ্ছিল না। দুপুর দুইটার দিকে বাড়ির পেছনে ফারুকের ডোবায় তাউসান ও সিফাতকে ভেসে থাকতে দেখে এলাকাবাসী পরিবারকে জানায়। খবর পেয়ে স্বজনরা তাদের উদ্ধার করে নিকটবর্তী নরসিংদী জেলার মাধবদী ইউনিয়নের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

 

এ ব্যাপারে আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হোসেন জানান, দুই শিশু তাউসান ও সিফাত সম্পর্কে একে অপরের খালাতো ভাই। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই শিশুর মরদেহের সুরতহাল করে। তবে নিহত দুই শিশুর স্বজনরা ময়নাতদন্ত ছাড়া লাশ নিয়ে যাওয়ার আবেদন করেন। পরে গ্রামবাসির অনুরোধে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন